কুমিল্লা জঙ্গি আস্তানায় অপারেশন ‘স্ট্রাইক আউট’ চলছে
বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লার কোটবাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন স্ট্রাইক আউট। বুধবার থেকে ঘেরাও করে রাখা হয়েছিল এই আস্তানাটি। বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কারণে সেদিন অভিযান চালানো হয়নি।
পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে এই অভিযান শুরু হয়। আর সেখান থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওই আস্তানায় বেশ কিছু বিস্ফোরক থাকার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কতজন ভেতরে আছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
কোটবাড়ি সংলগ্ন দক্ষিণ বাগমারার দেলোয়ার হোসেনের বাড়ি এটি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকালে এটি ঘিরে ফেলে পুলিশ। বাহিনীটির বোমা নিষ্ক্রিয়কারী দল, বিশেষায়িত ইউনিট সোয়াট, জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম ইউনিট, র্যাব ও জেলা পুলিশের সদস্যরা বাড়ির পাশে অবস্থান নিয়েছেন। শুক্রবার সকাল থেকে এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিসের টিমও অবস্থান করছে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের দুই কিলোমিটার এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সকাল থেকে পুরো এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করতে পরামর্শ দেয়া হচ্ছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানস্থলের এক কিলোমিটার দূরে মিডিয়াকর্মীদের আটকে দেয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, তাদের কাছে যে তথ্য আছে, তাতে ভেতরে শক্তিশালী ছয়টি বোমা রয়েছে। আর সেখানে একজন সন্দেহভাজন জঙ্গি অবস্থান করতে পারেন।
Related News
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More



Comments are Closed