দ্বিতীয় দিনেও সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে পাহাড়ি ঢলে একটি সেতু দেবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দেবে যাওয়া সেতুটি মেরামতের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬নং সেতুটি দেবে যায়। ফলে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। দিনভর কাজ করেও সেতুটি মেরামত করতে না পারায় আজ শুক্রবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন খান জানান, পাহাড়ি ঢলে সেতুটি দেবে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেতুটি মেরামতের জন্য কাজ চলছে।
তিনি জানান, শুক্রবার বিকাল নাগাদ মেরামতের কাজ সম্পন্ন হতে পারে। বিকালে কাজ শেষে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক খান জানান, সেতুটি মেরামত না হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে ব্রীজের দু প্রান্তে ট্রেন রাখা হবে। যাত্রীরা হেঁটে ব্রীজ পার হয়ে অপর প্রান্তে গিয়ে ট্রেনে উঠতে পারবেন। তবে, ব্রীজে তীব্র স্রোত থাকায় বিকল্প পন্থায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোতের কারণে মেরামত কাজও কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed