সিলেট রেজিষ্ট্রারী মাঠে চলছে কৃষি প্রযুক্তি মেলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠে চলছে ৪দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধি করনের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর আয়োজনে চলমান মেলা ৩০ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। স্বল্প সময়ের মধ্যে মেলায় আগত স্টলগুলোতে রাখা হয়েছে ফুল, ফল ও নানান জাতের গাছের চারা ও কলম।
৪দিন ব্যাপী এই মেলায় দেশের ফল, ফুলের গাছ ছাড়াও রয়েছে বিদেশী হরেক রকমের গাছ এবং কৃষি কাজের আধুনিকায় যন্ত্রপাতি। মেলায় দেশীয় বৃক্ষের পাশাপাশি সিলেট নার্সারীতে পাওয়া যাচ্ছে বারমাসী হাইব্রীড আনারস, ভূটানের বারমাসি মরিচগাছ, আমেরিকান টবাকো মরিচগাছ, বারি মাল্টা, কমলা, সাতকরা, কান্ডারী ডালিম সহ অন্তত ৫০জাতের নানা বর্ণেও গোলাপ ফুলের গাছ। এছাড়াও মেলা চলাকালিন সময় সিলেট নার্সারীর উদ্যোগে সহজ পদ্ধতিতে কলম বাধা’র ফ্রি পরামর্শ দেয়া হচ্ছে।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed