Main Menu

মৌলভীবাজারের নাসিরপুর জঙ্গি আস্তানায় গোলাগুলি

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে পৃথক দুটি জঙ্গি আস্তানার মধ্য সদর উপজেলার নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। এতে ঐই বাড়িতে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

সিলেট পুলিশের ডিআইজি কামরুল আহসান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এই অভিযান শুরু করেন।

সকল সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ দূরুত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সকাল ১১ টায় ঢাকা থেকে সোয়াতের একটি বিশেষ টিম রওয়ানা দিয়ে বিকেল সোয়া ৫টায় নাসিরপুর জঙ্গি আস্তানায় পৌছে।
প্রসঙ্গত, দেশে জঙ্গি হামলা ও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকায় ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান মিলছে। সীতাকুন্ড ও দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের আস্তানার পর মৌলভীবাজারে পৃথক দুটি আস্তানার সন্ধান পান কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। নাসিরপুর জঙ্গি আস্তানায় আজ বুধবার ভোররাতে পুলিশ বাড়িটি ঘেরাও করে রাখে। সকাল থেকে বাড়িটির গ্যাস ও বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Share





Related News

Comments are Closed