কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল আসাদুজ্জামান রনি (২৯) নামের এক যুবকের।
বরগুনার তালতলী উপজেলার ট্যাংড়াগিরি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে শনিবার (২৫ মার্চ) দুপুরে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে ছবি তোলার সময় এ ঘটনাটি ঘটে।
নিহত রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে রনি ওই ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে কুমির দেখতে যান। বিপদসীমার প্রাচীর টপকে একটি কুমিরের কাছাকাছি গিয়ে সেলফি তুলছিলেন তিনি। হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পুকুরে টেনে নিয়ে যায়।
তালতলীর ফকিরহাট বনভূমির বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার সাংবাদিকদের জানান, স্থানীয় বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে কুমিরটি দর্শনার্থী রনির মৃতদেহ ছেড়ে দিলে তা পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় অধিবাসী ও থানা পুলিশের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, দর্শনার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed