আতিয়া মহলে অভিযান দেখতে গিয়ে গুলিতে আহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় ‘আতিয়া মহল’- এ অভিযান দেখতে গিয়ে শিবলু মালাকার (২৭) নামের এক যুবক গুলিতে আহত হয়েছেন।
তিনি স্থানীয় বসন্ত মালাকারের ছেলে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (২৫ মার্চ) আহত শিবলু আতিয়া মহলের পাশের একটি মন্দির থেকে উঁকি দিয়ে অভিযান দেখছিলেন। এ সময় গুলিতে তিনি আহত হন।
এদিকে, দুপুর ২ টার পর থেকে জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডোদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলছে। মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া বিস্ফোরণের ফলে ভবনের এক অংশে আগুন ধরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তাছাড়া মুহুর্মুহু গোলাগুলিতে প্রকম্পিত হচ্ছে এলাকা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed