হবিগঞ্জে নারী-কিশোরসহ ৩০ জন আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে অভিযান চালিয়ে নারী-কিশোরসহ ৩০ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ।
এতো দিন ওরা পলাতক অবস্থায় ছিলো । আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজা, হত্যা, নারী, শিশু নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৩০ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বেলাল মিয়া, সেলিম মিয়া, জমির আলী, আবুল কাশেম তাহির, আছকির মিয়া, কুদরত, টেনু মিয়া, ভিংরাজ, চান মিয়া, কাজল চৌধুরী, কালা মিয়া, এরমান, ইদ্রিস আলী, ছালেক, সিদ্দিক আলী, চন্দন, তাহির, ছমর আলী, রেনু, হাসিদ মিয়া, আলফু মিয়া, আনিছ মিয়া, লিটন মিয়া, মতলিব, ছালেকা বেগম। অন্যদের নাম জানা যায়নি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed