সিলেট-তামাবিল রুটে অটোরিক্সা ভাড়া বৃদ্ধি
সাইফুল ইসলাম নাহেদ: গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে সিলেট-তামাবিল সড়কে সিএনজি অটোরিক্সার চালকরা কোন পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধি করেছে। সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে মাত্র ৩ টাকা আর চালকরা মাথাপিছু ভাড়া বৃদ্ধি করেছে ৫ টাকা করে।
একাধিক যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কোন ঘোষণা ছাড়াই চালকরা তাদের ইচ্ছে মত যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে। এনিয়ে প্রতি নিয়ত যাত্রী ও চালকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে। যাত্রীরা চায় প্রশাসনের তরফ থেকে এর একটি সুষ্ঠ সমাধান। এছাড়া রাত হলেই সিলেট-তামাবিল সড়কের অটোরিক্সা চালকরা কোন কারণ ছাড়াই ভাড়া বৃদ্ধি করে ফেলে। যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed