Main Menu

শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ধর্ষকসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুল মতলিবের পুত্র জাহির মিয়া, পুরানগাঁও গ্রামের শাহজান মিয়ার পুত্র শহিদ মিয়া এবং গ্রামের সিরাজুল ইসলামের পুত্র তোফায়েল মিয়া। এছাড়াও একই ঘটনার সাথে জড়িত কুঞ্জবন গ্রামের মেরাজ মিয়ার পুত্র তুহিন মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান জানান, সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের ফিরোজ আলী বাদী হয়ে তার সপ্তম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষন ও ধর্ষনের সহায়তার অভিযোগে আটককৃত তিনজনসহ ৪জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, ধর্ষনের শিকার স্কুল ছাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed