জাফলংয়ে মাটি চাপায় ২ পাথর শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তি এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
নিহতরা হচ্ছেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজারের মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নয়াবস্তি এলাকায় বোমা মেশিন দিয়ে করা একটি গর্ত থেকে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে চার শ্রমিক মাটি চাপা পড়েন। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপায় মোস্তাকিন মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া ১৯ ফেব্রুয়ারি সংগ্রাম বিজিবি ক্যাম্পের ঢালে গর্ত খুঁড়ে পাথর তোলার সময় মারা যান আরও দুই শ্রমিক।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed