Main Menu

সুনামগঞ্জে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে মামলা মোকদ্দমার জেরে গত ১৩ মার্চ গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল মিয়া (১৩) স্কুলে যাওয়ার পথে টাইলা হাওরে একা পেয়ে তাকে বেদড়ক মারধর করে একই গ্রামের প্রতিপক্ষ কাচা মিয়া খেলন মেম্বার গংদের লোকজন।

এ নিয়ে এলাকাবাসী সালিশের প্রস্তাব দিলেও কাচা মিয়া গংরা সালিশ অমান্য করে গ্রামের প্রতিপক্ষ মৃত আরশ আলীর ছেলে আলী আহমদ গ্রুপের লোকজনকে দেখে নেয়ার হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এরই জের ধরে বুধবার (১৫ মার্চ) ১১টায় কাচাঁ মিয়া খেলন মেম্বার গংদের লোকজন দেশীয় ও আগ্নেয়স্ত্র নিয়ে আলী আহমদ গ্রুপের লোকজনকে ডাকাডাকি শুরু করলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৫ জন গুলবিদ্ধিসহ ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই দু’টি গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed