সিলেটে ৬ ছাত্রদল নেতা বহিস্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ১২ মার্চ রোববার সদর উপজেলা অধীনস্থ হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে অনভিপ্রেত ও অনাকাংখিত ঘটনা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আলতাফ হোসেন সুমন, যুগ্ম আহŸায়ক দুলাল রেজা, যুগ্ম আহŸায়ক এম দেলোয়ার, যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহŸায়ক সালমান আহমদ, যুগ্ম আহŸায়ক হেলাল আহমদ মাছুম-কে সদর উপজেলা ছাত্রদল ও শাহ খুররমী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে এস কে শাহীন-কে বহিস্কার করা হয়েছে।
ছাত্রদল সিলেট জেলা শাখার এক জরুরী সভা বুধবার জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে উপরোলিখিত সিদ্ধান্ত গৃহিত হয় এবং বহিস্কৃত জেলা ছাত্রদলের পদধারী নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে সদর উপজেলা ছাত্রদলের আহŸায়ক আ ফ ম কামাল ও সিনিয়র যুগ্ম আহŸায়ক মুরাদ হোসেনকে সতর্ক করা হয়েছে।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed