১৪০ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে ফ্লাই দুবাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৪০ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাই দুবাই। বুধবার বিকেল সোয়া ৩টায় বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে উড়োজাহাজটি। এসময় প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাইর ফ্লাইটটি সকাল ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে যাত্রা শুরু করে বিকেল সোয়া তিনটায় সিলেট এসে পৌঁছায়। আজ ১৪০ জন যাত্রী নিয়ে সিলেট আসে। এই বিমানের ১৭৪টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ১২ এবং ইকোনমি ক্লাসের ১৬৫টি আসন রয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে ১৬৯ জন যাত্রী নিয়ে দুবাইয়ে উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এর মাধ্যমে দীর্ঘদিন পর ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি ফ্লাইট চলাচলের পথ সুগম হচ্ছে।
এদিকে, সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দর লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. ফজলে আকবর, উপব্যাবস্থাপনা পরিচালক সালমান হাবিব, ফ্লাই দুবাই’র বাংলাদেশস্থ জিএসএ স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল হক, ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল রেজা চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে ২০১৫ সালের ১ মে সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবরতণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করতে পারেনি। তবে, এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তির ফলে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে বলে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন।
১৪৭ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাই দুবাই। বুধবার বিকেল সোয়া ৩টায় বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে উড়োজাহাজটি। এসময় প্রথম সরাসরি ফ্লাইটে সিলেটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাইর ফ্লাইটটি বেলা ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে যাত্রা শুরু করে বিকেল সোয়া তিনটায় সিলেট এসে পৌঁছায়। আজ ইকোনমি ক্লাসে ১৪১ ও বিজনেস ক্লাসে ৬ জন যাত্রী সিলেট আসেন। এই বিমানের ১৭৪টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ১২ এবং ইকোনমি ক্লাসের ১৬৫টি আসন রয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে দুবাইর উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাবে। এর মাধ্যমে দীর্ঘদিন পর ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি ফ্লাইট চলাচলের পথ সুগম হচ্ছে।
এদিকে, সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দর লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এর আগে ২০১৫ সালের ১ মে সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবরতণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করতে পারেনি। তবে, এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তির ফলে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে বলে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed