গোলাপগঞ্জে অস্ত্র, গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে মঙ্গলবার দিনগত গভীর রাতে অস্ত্র, গুলি ও চেতনানাশক পাউডারসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতদের এই চক্র খাবারে চেতনানাশক মিশিয়ে বাসা-বাড়ির লোকদের অজ্ঞান করে ডাকাতি করতো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
বুধবার দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত প্রায় এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে পরে গ্রিল কেটে ডাকাতির তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় খাদ্যে বিষক্রিয়ায় মারা যান উপজেলার দাড়িপাতন এলাকার নাজমা খানম (৪০) ও ঘোষগাও এলাকার মুশফিকুর রহমান (৬৫)। বিষক্রিয়ায় আক্রান্ত হন অন্তত ১৪ জন।
পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় চক্রের তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান পুলিশ সুপার মনিরুজ্জামান।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed