Main Menu

সাবানের প্যাকেটে পচা-বাসি খাদ্য ডুকিয়ে চলছে প্রতারণা

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় সাবানের প্যাকেটের ভিতরে শিশুদের খাদ্য দ্রব্য ডুকিয়ে অবাধে চলছে প্রতারণা। এইসব খেয়ে নানা ধরণের জটিল রোগে আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশুরা। সরেজমিনে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের বিয়ানীবাজারের শাপলা কসমেটিক্স লিমিটেড কোম্পানির শাপলা নিম বল সাবানের প্যাকেটে পচা-বাসি শিশুদের খাদ্য-দ্রব্য ডুকিয়ে প্রতিনিয়ত একটি চক্র প্রতারণা করে আসছে । বিয়ানীবাজার সংলগ্ন লোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার আগে বা টিফিনের সময় প্রতিদিন এইসব কিনে খাচ্ছে। এতে করে পচা-বাসি খাদ্য খেয়ে নানা ধরণের সমস্যা দেখা দিচ্ছে এইসব শিশুদের মাঝে ।
বুধবার সকালে লোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে শাপলা নিম বল সাবানের প্যাকটের ভিতর থেকে খাদ্যদ্রব্য বের করে খেতে দেখে চমকে যান প্রতিবেদক সহ সচেতন সমাজের লোকজন। পরে একজন বিক্রেতা জানান, আমরা মূর্খ সুর্খ মানুষ সব কিছু চিনিনা জানিনা। গোপলা বাজার থাকি আইয়া কোম্পানির লোকেরা এইসব দিয়া যায়। এইসব অসাধু কোম্পানির কু-চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Share





Related News

Comments are Closed