Main Menu

জৈন্তাপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী পিয়াঙ্কা বিশ্বাস (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় হতে বাড়ী যায় সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী পিয়াঙ্কা বিশ্বাস (১৪)। দুপুর সাড়ে ১২টায় বাড়ী ফিরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রিয়ান্কা।
পিয়াঙ্কা বিশ্বাস জৈন্তাপুর উপজেলার ছৈলাখেল গ্রামের নিপুল বিশ্বাসের মেয়ে। এলাকাবাসীর ধারনা প্রেম ঘটিত কারনে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় বিদ্যালয় হতে মেয়েটি দুপুরের ছুটিতে খাওয়ার জন্য বের হয়। কিছুক্ষনের মধ্যে খবর আসে সে বিদ্যালয় সংলগ্ন বাড়ীতে গাছের সাথে গলায় ফাঁস দিয়েছে। এলাকাবাসী সহ বিদ্যালয়ের লোকজন তাকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- ঘটনার সংবাদ পেয়েছি এবং জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টির খোঁজ খবর নেবেন বলে জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed