Main Menu

সিলেটে কারামুক্ত ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা ছাত্রদল নেতা আয়াত উল­াহ্ সেলিম, জেলার সদস্য ও সদর উপজেলা যুগ্ম আহবায়ক শাহ সুলেয়মান আহমদ সালমান, যুগ্ম আহবায়ক বাবরুল হোসেন বাবুল এর কারামুক্তিতে শুক্রবার সিলেট কেন্দ্রীয় কারাফটকে তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আলী দিলোয়ার, জেলার সদস্য আবু সাঈদ শাহীন, যুবনেতা রুহেল আহমদ, আঃ সালাম, জেলার সদস্য সাজন আহমদ, আল আমিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed