গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- অবৈধ সরকার অপশাসনে গোটা জাতি আজ অতীষ্ঠ। এই সরকারের হাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা গনতন্ত্রকে গলাটিপে হত্যা করে যাচ্ছে। অবৈধ সরকারের হাত থেকে গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
শুক্রবার সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ছায়াদ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহি উদ্দীন রুবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও সিলেট জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহŸয়ক নজরুল ইসলাম ময়ুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুল গফুর, সাধারন সম্পাদক জিলাল উদ্দিন চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আমিন উদ্দীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট আহমদ রেজা, ছাত্রদল নেতা আলী আহমদ আলম, বিএনপি নেতা রাসেল আহমদ তালুকদার, যুবদল নেতা আলাল উদ্দিন আলাল, কালাম মাহমুদ হাসু,রশিদ আহমদ মুন্না, আব্দুল আজিজ, শাহাবুদ্দিন শাহেদ, মুন্না আহমদ দুদু, ছাত্রদল নেতা আল নবী চৌধুরী শিপন, শেখ ইমরান আহমদ, যুবদল নেতা রাজন আহমদ প্রমুখ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed