Main Menu

হৃদরোগ চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল; প্রতিরোধের ওপর সকলের দৃষ্টি রাখা উচিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পৃথিবীতে হৃদরোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তা থেকে আমাদের বেচে থাকতে হলে হৃদরোগ প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করতে হবে, কারণ হৃদরোগ চিকিৎসা অত্যন্ত ব্যায় বহুল। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর বার্ষিক সাধারণ সভা ২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির ভাষণে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাঃ এম এ রকিব এ কথা বলেন। তিনি আরও বলেন সিলেট ন্যাশনাল হার্র্ট ফাউন্ডেশনে ক্যাথল্যাব চালু হওয়ায় সিলেট তথা এ অঞ্চলের জনগণের অনেক কষ্ঠ লাঘব হয়েছে। তিনি বলেন ক্যাথল্যাব স্থাপনের পর এই কয়েক মাসে ২৭১ জন হৃদরোগীর এনজিওগ্রাম করা হয়েছে। এই ক্যাথল্যাব প্রতিষ্ঠার জন্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অবদানের কথা স্মরণ করেন তিনি।
শুক্রবার ১০ মার্চ বিকেলে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বিগত সভার কার্যকরী বিবরণীর পেশ এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর এবং কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী-২০১৬ সনের বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ডাঃ মোঃ আলতাফুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আফম কামাল, মাহবুব ছোবহানী চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ এস এস আই এইচ জালালী, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ মতিন, সাইন্টিফিক সেক্রেটারী ডাঃ শামীমুর রহমান, কার্যকরী কমিটির সদস্য প্রফেসর ডাঃ সুধাংশু রঞ্জন দে, আলহাজ্ব এম এ আহাদ, আব্দুল মালিক জাকা, ডাঃ শামীম আহমদ এবং ডাঃ মোঃ জাকারিয়া হোসেন। আজীবন সদস্যঃ ডাঃ মোঃ রেজাউল করিম, প্রফেসর ডাঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল গণি, মোঃ মোস্তফা কামাল, ডাঃ মোখলেছুর রহমান, খালেদ হোসেন, ইউকে কমিটির সভাপতি মাহমুদুর রশীদ, ডাঃ শায়েখ আজীজ চৌধুরী, শিরিন উসমান, হাসপাতালের পরিচালক কর্ণেল শাহ আবিদুর রহমান (অবঃ), উপপরিচালক ডাঃ রুকনুল আজীজ চৌধুরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code