Main Menu

নারী পাগল ইউপি সদস্য লুকমান গ্রেফতার

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে নারী পাগল ইউপি সদস্য লুকমান উদ্দিনকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে জানা যায়, উপজেলার ইমামঐ গ্রামের ইউপি সদস্য লুকমান উদ্ধিন একই উপজেলার দক্ষিণগাঁও গ্রামের সুজি বেগমের ঘরে প্রবেশ করে প্রথমে তাকে কুপ্রস্তাব দেয়। সুজি বেগম প্রস্তাবে রাজি না হওয়ায় তার মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্ঠা করে। এ সময় সুজি বেগমের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে মেম্বার লুকমান পালিয়ে যায়।
এ ব্যাপারে সুজি বেগম বাদী হয়ে লুকমান উদ্দিনকে আসামী করে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৬৬/২০১৭। মামলার প্রেক্ষিতে ৬ মার্চ সোমবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান এক দল পুলিশ নিয়ে নারী পাগল লুকমানকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করেন।
থানার ওসি এসএম আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধি যেই হউক তাকে কোন রকম ছাড় দেয়া হবেনা।

Share





Related News

Comments are Closed