সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন ওরফে জাহির উদ্দিন (৩৫) গোলাপগঞ্জ উপজেলার কৈলাশ এলাকার মুকিতলা গ্রামের আব্দুর রহমান ওরফে আব্দুলের ছেলে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না ।
গত রোববার (৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পূর্বে কোন এক সময় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধোপাঘাটস্থ মোস্তাকিন আলীর কলোনীর ৭ নম্বর রুমে জাকির হোসেন ওরফে জাহির উদ্দিন স্ত্রী বৃষ্টিকে (৩০) মারপিট করে শ্বাসরোধে হত্যা করেন। পরে জাকির রুমের দরজা বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কলোনীর মালিক ফরজান আলী বাদি হয়ে একমাত্র জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা নং ১২ (১৩-১২-২০০৬) দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই গৌছুল হোসেন একমাত্র জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৮ সালের ২০ অক্টোবর থেকে আদালত এ মামলার বিচার শুরু করেন। ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার দায়ে জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed