Main Menu

জৈন্তাপুরে পুড়াখাই ব্রীজ উদ্বোধনের ১মাসের মধ্যে ফাটল

মো: রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার সারী-গোয়াইন সড়কের পুড়াখাই নদীর উপর ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুড়াখাই ব্রীজ উদ্বোধনের ১ মাসের মধ্যে ব্রীজের এর্পোচে ফাটল দেখা দিয়েছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা রকম কৌতুহল সৃষ্টি হয়েছে। এক বছর পুর্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ৩ কোটি টাকা ব্যয়ে পুড়াখাই ব্রীজটির টেন্ডার দেওয়া হয়। সরকারী নিয়ম অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্টান কাজটি সম্পন্ন করে। কাজ শেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারী বিকেলে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ ব্রীজটির শুভ উদ্বোধন করেন।
এদিকে গত ২১ ফেব্রুয়ারী সিলেটের উত্তরপূর্ব অঞ্চল জৈন্তা গোয়াইনঘাট কানাইঘাট অঞ্চলে হালকা বৃষ্টি হয়৷ এই হালকা বৃষ্টির প্রভাবে ব্রীজটির দক্ষিণ পাশের এর্পোচে বড় ধরনের ফাটল দেখা দেয়। ফলে ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে।
অপরদিকে এলকাবাসীর মাঝে কাজের মান নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক, বিলাল উদ্দিন, আব্দুর রশিদ সহ একাধিক এলাকাবাসী জানান ব্রিজটিতে নিম্ন মানের পাথর, মাটি মিশ্রিত বালু দিয়ে ব্রীজের কাজ করার ফলে হালকা বৃষ্টির কারনে এর্পোচে ফাটল দেখা দিয়েছে। বড় ধরনের বৃষ্টিপাত হলে ব্রীজ ভেঙ্গে যেতে পারে। তারা অারও জানান সরেজমিন তদন্ত পূর্বক ঠিকাদার প্রতিষ্টানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে ঠিকাধারী প্রতিষ্টান এসই-টিইএল(জেবি) এর প্রোপাইটার তোফায়েল’র সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি ফাটলের বিষয়টি স্বীকার করে এ প্রতিবেদককে জানান, আমি ফাটলের খবর পেয়েছি। দু’এক দিনের মধ্যে সৃষ্ট ফাটল পুনরায় মেরামতের ব্যবস্থা করব। তবে নিম্ন মানের বালু পাথর ব্যবহারের বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

Share





Related News

Comments are Closed