ঠাকুরগাঁওয়ে গণ ধর্ষনের দায়ে ৪জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষনের দায়ে আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, ইউসুফ আলী ও আরিফ হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩মাস সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তদের বাড়ি সদর উপজেলার রুহিয়া মাধবপুর ও উত্তর বোয়ালিয়া গ্রামে।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মীর্জা মোহাম্মদ আয়ুব আলী এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন দিবাগত রাতে সদর উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের বাড়িতে প্রবেশ করে ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর, জমসের আলীর ছেলে ইসমাইল, আমির হোসেনের ছেলে আরিফ হোসেন ও মৃত বারেকের ছেলে ইউসুফ আলী। ওই গৃহবধূর স্বামী ঐ দিন বাড়িতে না থাকার সুযোগে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে তাকে গণধর্ষন করে। এ ঘটনায় পরদিন বাদী হয়ে ওই গৃহবধু ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করে। ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক রয়েছে। দীর্ঘদিন সাক্ষ্য গ্রহন শেষে ঘটনা প্রমানিত হওয়ায় এই রায় দেন আদালত।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed