Main Menu

সুনামগঞ্জ-২ আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাচন কমিশনে দলের নিবন্ধন না থাকায় সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে উপনির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী মনোনয়ন বাতিল করেছেন বিটার্নিং অফিসার।
রোববার প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ে সালেহীন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিলেট আঞ্চলিক নির্বচন অফিসার ও সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনের রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক জানান, এ উপ নির্বাচনে গত ২রা মার্চ জাসদ(ইনু) মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম ও জাসদ (আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী মশাল প্রর্তীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনে সংগঠনটি সভাপতি হিসেবে উল্লেখ রয়েছে হাসানুল হক ইনু’র নাম। অপরদিকে, শরীফ নূরুল আম্বিয়ার নাম নির্বাচন কমিশনে জাসদের সভাপতি হিসেবে নিবন্ধন নেই। তাই এ সংগঠনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গত ২রা মার্চ সুনামগঞ্জ-২ আসন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনী জয়া সেনগুপ্ত, জাতীয় পার্টির (এরশাদ) শেখ জাহির আলী, জাসদ(ইনু)’র আমিনুল ইসলাম আমিন, স্বতন্ত্রপ্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন ও জাসদ (আম্বিয়া)’র সালেহীন আহমদ চৌধুরী।
নির্বাচন অফিস জানায়, সুনামগঞ্জ-২ আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার। এরমধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯১ জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৬৪০ জন নারী ভোটার রয়েছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন এ আসনের আগামী ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ তারিখ এবং ৩০ শে মার্চ এ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed