গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যাসিফিক ক্লাবের সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভা ১ মার্চ বুধবার সন্ধ্যায় সংগঠনের জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি মোঃ জয়নুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সাংগঠিনক সম্পাদক সুহেল আহমদ রানা, প্রচার সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক উজ্জল হোসেন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ খান, সদস্য কবির আহমদ, আপন আহসান, আব্দুল্লাহ আল মুছাব্বির, ফজলুল হক নুমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোন যুক্তি দেখাতে পারেনি সরকার, তাছাড়া জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে। তার পর গ্যাসের এই মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের সাথে প্রতারণার সামিল।
বক্তারা আরো বলেন, দেশের সরকারের কিছু চাটুকার ছাড়া প্রায় সকল জ্বালানি বিশেষজ্ঞদের মতে গ্যাসের মূল্য বৃদ্ধি নয় বরং কামনো উচিত। সরকারও ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল ২০১৬ সালের পর দাম কমানো হবে। সরকার সে প্রতিশ্রæতি থেকে সরে গিয়ে দু’ ধাপে বাস্তবায়নের জন্য পুনরায় মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা ১ মার্চ থেকে একচুলা ৭৫০/= টাকা, দুই চুলা ৮০০/= টাকা এবং ১ জুন থেকে একচুলা ৯০০/= টাকা এবং দু’চুলা ৯৫০/= টাকা হবে। এটা জনগণের কাছে মরার উপর খাড়ার ঘাঁ-এর মতো। বক্তারা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed