Main Menu

এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর পিতৃ বিয়োগ, বৃহস্পতিবার জানাজা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পিতা অ্যাডভোকেট আব্দুল হাই আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বুধবার সিলেট নগরীর ঝেরঝেরিপাড়ারস্থ নিজ বাসভবন এভারগ্রিণ ২০ নম্বর বাসায় সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। অ্যাডভোকেট আব্দুল হাই বিশ্বনাথ উপজেলার দেওকলস গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথ ও ঝেরঝেরিপাড়ার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মানিকপীর কবরস্তানে তাঁকে দাফন করা হবে।

Share





Related News

Comments are Closed