Main Menu

নাহিদার উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কক্সবাজারে মাদ্রাসা ছাত্রী নাহিদা আক্তার কে কুপিয়ে গুরুত্বর আহত করা শিবির ক্যাডার জাহিদুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগ এর সদস্য এড. সালেহ আহমদ সেলিম, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা গোলাম কিবরিয়া মাসুক, সেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়াতুল বারী মুর্শেদ।
এসময় বক্তারা কক্সবাজারে মহেশখালীতে মাদ্রাসা ছাত্রী নাহিদা আক্তারকে কুপিয়ে গুরুত্বর আহত কারি শিবির ক্যাডার জাহিদুল ইসলামকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবী জানান। না হলে সিলেট মহানগর ছাত্রলীগ কঠোর কর্মসূচী গ্রহণ করবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নুর মো. বাবু, তোফায়েল আহমদ তালুকদার, ভানু লাল দাস, মাকসুদ আহমদ, সাইদুল ইসলাম, দেলওয়ার হোসেন দীপন, আসাদুজ্জামান খান জুয়েল, পারভেজ আহমদ, নুর উদ্দিন আহমদ, হুমাইন রশীদ সুমন, শাফকাত হাসান, সারওয়ার মাহমুদ, সাদমান সাকিব স¤্রাট, রাকিবুস সালেকীন, ল’কলেজ ছাত্রলীগ নেতা আশরাফুর রহমান জুয়েল, মামুন আহমেদ, সতীশ সরকার রাজু প্রমুখ। এসময় ছাত্রলীগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed