সিলেটে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন ২ মার্চ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস (মক্কা মুকাররামা), ড. শায়খ নাজী বিন রাশিদ আল আরাবী (বাহরাইন), ড. শায়খ মুহাম্মদ ইয়াহইয়া আল কাত্তানী (মিশর), সায়্যিদ আল হাবীব ফয়সল আল কাফ (জেদ্দা), শায়খ মারওয়ান ইবনে সাদাকাহ ওয়াযযান (মক্কা মুকাররামা), শায়খ মুহাম্মদ মুহাম্মদ সাঈদ আল কুহেজী (বাহরাইন), শায়খ খালিদ সালিহ আহমদ আল কুহেজী (বাহরাইন) প্রমুখ।
এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, মশুরীখোলার পীর ছাহেব আলহাজ্জ শাহ আহসানুজ্জামান, উজানডিহির পীর ছাহেব সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, সায়্যিদ জুনাইদ আহমদ আল মাদানী, দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্জ এএমএম বাহাউদ্দীন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহসহ দেশ-বিদেশের আরো অনেক সম্মানিত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হবেন।
সম্মেলন উপলক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মক্কা মুকাররামার প্রখ্যাত শায়খ সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস, শায়খ মারওয়ান ইবনে সাদাকাহ ওয়াযযান, মিশরের আল আযহার ইউনিভার্সিটির অধ্যাপক ড. শায়খ মুহাম্মদ ইয়াহইয়া আল কাত্তানী ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন। অন্যান্য অতিথিবৃন্দ বৃহস্পতিবার এসে পৌঁছবেন।
সম্মেলন সফলের লক্ষে ১ মার্চ সিলেট মহানগরীতে বিশাল প্রচার মিছিল বের করা হয়। আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও সদস্য সচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সম্মেলনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতি কামনা করেছেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed