নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে লন্ডন প্রবাসীর বাড়িতে দর্তের্ষ ডাকাতি হয়েছে । এসময় ডাকাতরা প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে লন্ডন প্রবাসী মাহবুব হোসেনের বাসার জানালা ভেঙ্গে একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে । এসময় বাসায় থাকা মাহবুব হোসেনের বৃদ্ধা মা এবং দুই বোনেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। ডাকতরা ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed