Main Menu

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আন্দোলনের হুমকি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাবেক লেঃ কর্ণেল অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে অযৌক্তিক ও অবৈধভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তে ইতিমধ্যে সারাদেশব্যাপী স্বল্প আয়ের পরিবার-পরিজনদের মধ্যে উদ্বেগ ও আতংক বিরাজ করছে। সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব তুখোড় পার্লামেন্টটরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত ২০১৬ সালে এই মূল্য বৃদ্ধিকে অনৈতিক ও ন্যায়বিচার বিরোধী উলে­খ করেছিলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রাজধানীতে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ব্যাপারে সংবাদ সম্মেলনে ক্যাবের জ্বালানী উপদেষ্টা অধ্যাপক ড. এম. সামছুল আলম এর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যারা গণশুনানী এ সম্পর্কিত কমিশনকে উপেক্ষা করে এই মূল্য বৃদ্ধি করছেন মূলতঃ তারা সরকারের ভাবমূর্তিকে জনগণের সামনে হেয় করে চলেছেন। নেতৃবৃন্দ বলেন, গ্যাস খাত লাভজনক হওয়া সত্তে¡ও বার বার মূল্য বৃদ্ধি করা হচ্ছে কাদের স্বার্থে। গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ব্যাপারে পদক্ষেপ না নিয়ে এই দাম বৃদ্ধি সম্পূর্ণ গণবিরোধী। আপামর জনসাধারণ মনে করেন ক্ষমতাসীনদের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে ও মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে খাটো করার জন্য একটি কুচক্রিমহল বার বার এই গণবিরোধী সিদ্ধান্ত সরকারের কাধে চাপিয়ে দিচ্ছে তা কোনভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারে না। দু’একদিনের মধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য না কমানো হলে সিলেটের পূণ্যভূমি থেকে জনগণকে সাথে নিয়ে তুমূল গণআন্দোলন গড়ে তোলা হবে। নেতৃবৃন্দ এ ব্যাপারে কনজুমার এসোসিয়েশন ক্যাবকে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed