শ্রীমঙ্গলের দু’টি বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয় ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার দু’টি সততার ষ্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন। দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগীতায় দুপুরে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সায়েক আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা ধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার দেব ও উপজেলা দুপ্রক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
এর আগে সকালে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় উল্লেখীত অতিথিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততা গড়ে তুলতে বিক্রেতা বিহীন লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী সততা ষ্টোরের মাধ্যমে বিক্রয় করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed