সিলেটে চার লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তিনটি প্রকল্পের ভিস্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
প্রকল্পগুলো হচ্ছে, নগরীর দক্ষিন সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মাণ কাজ, ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীতকরণ কাজ এবং ক্বীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, হুমায়ুন রশীদ চত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান কাজের চুক্তিমূল্য হচ্ছে ৮ কোটি ৬৬ লক্ষ টাকা। অন্যদিকে ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং কীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ৬ কোটি ৯১ লক্ষ টাকা।
এ তিনটি প্রকল্প উদ্বোধনের আগে সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ক্বীনব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে সেখানকার কার্যক্রম পরিদর্শন করেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবসহ পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এ সময় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed