কুলাউড়ায় অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি বাড়িতে আগুন লেগে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মদনগৌরী গ্রামের আব্দুল হাদীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে আব্দুল হাদীর স্ত্রী দেখতে পান বৈদ্যুতিক বোর্ডে আগুন জ্বলছে। এসময় তিনি আগুন নেভাতে ব্যর্থ হলে চিৎকার দিয়ে আত্মরক্ষার্থে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির এ তথ্য নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed