Main Menu

শ্রীমঙ্গলে বাসায় দু:সাহসিক চুরি

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানুগাছ রোড এলাকায় মাছুমা খানম নামের এক গৃহিনীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোর দল ছাদের দরজা খোলে কলাসিবলস গেইট ও ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে কোন এক সময়ে।
চোর দল ষ্টিলের আলমারী ও ওর্যাডপের তালা ভেঙ্গে স্বর্ণলংকার, মুল্যবার কাপড় চোপর ও বাসার জমির কাগজপত্র নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক মাছুমা খানম বাসায় ছিলেন না। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাছুমা খানম জানান, তিনি ঢাকায় ছিলেন। রাত ১০টার দিকে তার বাসায় থাকতে এসে তার এক আত্মীয় চুরির খবর জানান। তিনি জানান, তার বড় মেয়ের বিয়ের জন্য কিছু স্বর্ণলংকার কিনে ছিলেন। চোর দল ষ্টিলের আলমিরা ও ওয়ার্ডপ ভেঙ্গে স্বর্ল, বাসার জমির কাগজ, মুল্যবার কাপড় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় আরো কয়েকটি বাসায় চুরি সংঘটিত হয়েছে।

Share





Related News

Comments are Closed