শ্রীমঙ্গলে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামনগর মনিপুরী বস্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ের প্রাঙ্গণে তৈরী করা বাশঁ-বেতের শহীদ মিনারে শহীদদের স্মরণে মঙ্গলবার সকালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে স্কুলে শিক্ষার্থীসহ স্থানীয়রা। এছাড়াও রাতের প্রথম প্রহরে পৌরসভা প্রাঙ্গণে শহীদ মিনারে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এমপি সাবেক চিফ হুইপ আলহাজ্ব মো: আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রণধূও কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি কে এস নজরুরের নেতৃত্বে পুলিশ প্রশাসনসহ সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী নেতৃত্বে প্রেসক্লাব, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষজন শহীদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed