শ্রুতি সিলেটের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সালাম, রফিক, জব্বার, বরকতের আত্মহুতি ছিলো একটা জাতির প্রথম স্পর্ধিত আঘাত। এই আঘাতের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছিলো এ জাতি মাথা নোয়াবে না। সেদিন থেকেই হয়তো পাকিস্তানি বোঝে নিয়েছিলো, বাঙালি সংস্কৃতিকে কোনভাবেই অবজ্ঞা করা যাবে না। বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতি আর একুশের চেতনা আজ একীভূত হতে চলেছে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার ছিল তারুণ্য। তারুণ্য আজ তার অসীম শুভশক্তি নিয়ে একীভূত হয়েছে। তারুণ্যের শুভশক্তি সেই প্রভাব পড়েছে দেশব্যাপী। একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহঙ্কার। আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা পৌঁছে যাচ্ছে বহিঃর্বিশ্বে বাড়ছে বাংলা ভাষার চর্চা । বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষা কে নিয়ে হচ্ছে গবেষণা।
বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে সমাদৃত। কিন্তু এখন বাংলা ভাষা বাংলাদেশে সর্বস্তরে প্রচলিত হয়নি। প্রতি বছরের মত শ্রুতি সিলেট এবারো সূর্যোদয়ের সাথে সাথে নগ্ন পায়ে বর্ণমালার মিছিল সহকারে শ্রদ্ধা জানায় বায়ান্নর ভাষা আন্দলনের বীর শহীদের। ফাগুনের ভারি বর্ষণের মধ্যেও অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূত, কণ্ঠে ছিল ভাষা শহীদদের গান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত, অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, শ্রুতি সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত। বর্ণমালার মিছিলের পরপরই অনুষ্ঠিত হয় একুশের কবিতা পাঠ ও একুশের গান।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed