Main Menu

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা রুহেল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: প্রয়াত খাদ্যমন্ত্রী মেজর (অব:) ইকবাল হোসেন চৌধুরীর জমি দখলকারী ছাত্রলীগ নেতা ভূমিদস্যু রুহেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহেল সুনামগঞ্জ সদর উপজেলার বাঘমারা গ্রামের আক্তারুজ্জামানের পুত্র ।
পুলিশ জানায়, রুহেল নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয়ে এলাকায় ভূমিদস্যুতা ও চাদাঁবাজিসহ নানা অপরাধ-অপকর্ম চালিয়ে আসছিল। গত ৬ ফেব্র“য়ারী রুহেল ও তার সহযোগী সন্ত্রাসীরা মরহুম খাদ্যমন্ত্রী মেজর (অবঃ) ইকবালের ভূমি জবরদখল করে নেয়। এ ঘটনায় মেজর ইকবালের কেয়ারটেকার মোঃ কাসেম আলী বাদী হয়ে সোমবার (২০ ফেব্র“য়ারি) রাতে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় কথিত ছাত্রলীগ নেতা রুহেল সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের ভার দেয়া হয় । মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম রাতেই একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভূমিদস্যু রুহেলকে গ্রেফতার করেন। রুহেলকে গোযেন্দা শাখায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে হাজির করে তার রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ সুত্র জানিয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েšদা শাখার এসআই আমিনুল ইসলাম মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed