Main Menu

এসআইইউ’র ফল-২০১৬ সমাপনী উৎসব র‌্যালী অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০১৬ এর সমাপনী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উৎসব র‌্যালী বের করা হয়। র‌্যালী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন। এসআইইউ এর উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ এর পরিচালনায় প্রধান অতিথি বিদায়ী শিক্ষর্থীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি বলেন এসআইইউ থেকে ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্র্থীরা যেভাবে সরকারী বেসরকারি বিভিন্ন কার্যালয়ে সুনাম এর সাথে দায়িত্ব পালন করছে, বর্তমান বিদায়ী শিক্ষার্থীরাও সেই ধারাকে আরও বেগবান করবে। এছাড়াও উক্ত সমাপনী উৎসব ফল-২০১৬ এর সমাপনী উৎসব র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সামসি বেগম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফরিদা বেগম। সমাপনী উৎসব এর র‌্যালীটি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল রোড হয়ে রিকাবীবাজার, তালতলা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার এবং চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিন করে ক্যাম্পাসে এসে শেষ হয়। উক্ত র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বিভিন্ন রঙিন সাজে আলাদা আলাদা ভাবে বিভাগীয় ব্যানার, ফেস্টুন সহ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হাতি ও ঘোড়ার গাড়ী র‌্যালীকে আরও দৃষ্টি নন্দন করে তুলে।
র‌্যালীতে উপস্থিত ছিলেন সমাপনী উৎসব ফল-২০১৬ এর আয়োজক কমিটির আহবায়ক ও মানবিক অনুষদের ডিন প্রফেরস সৈয়দ মুয়ীজুর রহমান, সদস্য সচিব ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মুহাম্মদ রুহুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান জনাব এক্রামুল ফারুক, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী সহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ফল -২০১৬ এর শেষ সেমিষ্ট্রারের সকল ছাত্র/ছাত্রী।

Share





Related News

Comments are Closed