কোম্পানীগঞ্জ থেকে ৮০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলসে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের মাদক ব্যবসায়ী আলী আহমদের পুকুর থেকে মদের এ চালান উদ্ধার করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় লক্ষ টাকা।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম, এর নির্দেশনায় সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর তত্ত্বাবধানে সিলেট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুন এর তদারকীতে গোয়েন্দা শাখার এসআই মো: মশিউর রহমানের নেতৃত্বে এসআই- মোঃ আব্দুল মোতালেব, এএসআই-তরুন মজুমদার, এএসআই-নৃপেশ চন্দ্র দেব, এএসআই-ফুলনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে রক্ষার স্বার্থে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুজ্ঞান চাকমা। বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সিলেট জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed