Main Menu

বঙ্গবীর ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত খতমে কোরআন পরে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ¦ কলন্দর আলী, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম মোস্তফা, মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা হাফিজ আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুর রহমান শফিক, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ, ক্বারী কবির আহমদ, এডভোকেট চৌধুরী আজাদুর রহমান আজাদ, চৌধুরী মোঃ জিলন, শেখ সেলিম, সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম চুনু, তামিম চৌধুরী আপন, মাওলানা কেফায়েত উল্লাহ নূরী, হেলাল আহমদ প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে ও বঙ্গবীর এম.এ.জি ওসমানীর আত্মর মাগফেরা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ ক্বারী আবু ইউসুফ চৌধুরী।

Share





Related News

Comments are Closed