কালাইরাগে পাথর উত্তোলনে ‘নিষিদ্ধ’ ১২টি মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ লালপাথর এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১২টি শ্যালো ও বোমা মেশিন ভস্মীভূত করা হয়। গত মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাছুম বিল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ইউএনও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার কালাইরাগ লালপাথর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি ও পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে পরিবেশ ধ্বংসে ব্যবহৃত ১২টি শ্যালো ও বোমা মেশিন জব্দ করে আগুনে পুড়ানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed