জকিগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ বাজারে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বুধবার সন্ধ্যা ৬টায় এক দিনমজুর যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।
জকিগঞ্জ হাসপাতাল সূত্র জানায়, জকিগঞ্জ ইউনিয়নের ভরন সুলতানপুর গ্রামের মাটি কাটা শ্রমিক হারুন উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু (১৯) জকিগঞ্জ মাছ বাজারের কাছে একটি বাসায় রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। দ্রুত দিলুকে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দিলুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের কান্নায় হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদসহ অনেকেই হাসপাতালে উপস্থিত হন।
Related News
গোলাপগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
Manual2 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবীতেRead More
জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে লাবণী রানীRead More



Comments are Closed