লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাইয়ে বাড়ির রাস্তা নির্মানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ জন। এ ঘটনায় মা ছেলেকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারী) রাত ৯ টায় উপজেলার পূর্ব বামৈ গ্রামে এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হল মিতফুল বেগম (৪০) ও তার পুত্র তানভীর (২০) ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে পূর্ব বামৈ গ্রামের মুক্তার হোসেনের পুত্র আজিজ ও তার ভাইদের সাথে বাড়ির বাড়ির রাস্তা নির্মানকে কেন্দ্র করে তাদের চাচাতো ভাই একই গ্রামের ইমাম হোসেনের পুত্র তানভীর ও তার মা মিতফুল বেগমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাগর ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত সাগরের ভাই আজিজ ও বারিক আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আশংকাজনক অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার এসআই শাহীন হোসেন ও এসআই প্রিয়েল পালিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তানভীর ও তার মা মিতফুল বেগমকে আটক করে এবং নিহত সাগর মিয়ার লাশ উদ্ধার করে লাখাই থানায় নিয়ে আসে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মা-ছেলেকে আটক করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed