Main Menu

সিলেটে ছাত্রলীগ নেতা আলী দুই দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ জানুয়ারি নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসী, অস্ত্রবাজী, দখলবাজীসহ নানা অভিযোগে কোতোয়ালী থানায় ২টি ও শাহপরাণ (র.) থানায় ১টি মামলা রয়েছে। কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় ২দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেফতারের পরদিন ২২ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Share





Related News

Comments are Closed