কমলগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাড়ি চাাপায় ফুলবাড়ি চা বাগানের টেপনি (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর গাড়িটি দ্রত ঘটনাস্থল ত্যাগ করলেও রাস্তায় পড়ে থাকে বৃদ্ধার লাশ। বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) বেলা ১ টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগানের প্রবেশ পথ এলাকায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আত্তর মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত টেপনি (৭০) জন্ম থেকেই অন্ধ। বেশীর ভাগ সময় তিনি ফুলবাড়ি চা বাগান এলাকায় অবস্থান করলেও অন্ধ হিসাবে ভিক্ষের জন্য চা বাগানের বাইরেও বের হন। এমনিভাবে বৃহস্পতিবার বেলা ১টায় ফুলবাড়ি চা বাগান থেকে বের হয়ে সড়কে উঠতে গেলে একটি দ্রতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। কেউ ঘাতক গাড়িটি সনাক্ত করতে পারেনি। ঘটনার পর পরই পিছন থেকে আসা মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম ঘটনাস্থলে এসে গাড়ি চাপায় জন্মান্ধ বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। জেলা প্রশাসক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে এ বৃদ্ধার শেষ কৃত্য সম্পন্ন করতে নির্দেশনা দিয়ে সহায়তা হিসাবে তাৎক্ষনিক নগদ দুই হাজার টাকাও প্রদান করেন।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জন্মান্ধ বৃদ্ধার কোন স্বজন নেই।
ফুলবাড়ি চা বাগান সূত্রে জানা গেছে তিনি বিয়েও করেননি। তাই জেলা প্রশাসকের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ফুলবাড়ি চা বাগানে শেষ কৃত্যের ব্যবস্থা করা হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed