আত্মসাত মামলায় রাগীব আলীসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এক হাজার কোটি টাকা আত্মসাতের (জিআর-৯৭৪/২০০৫) মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ নিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো তাদের সাক্ষ্যগ্রহন করেন।
সাক্ষ্য গ্রহণকারীরা হচ্ছেন- পুলিশ পরিদর্শক শিল্পী রাণী দেবনাথ, মো. আব্দুল মতিন, মো. শহীদ উল্ল্যাহ, মো. আনোয়ারুল আজম, চট্রগ্রাম সিএমপি’র মো. আবুল কালাম, সিলেট জালালাবাদ থানার এএসআই সুজিত দেবনাথ, সিলেট নগরীর যুগলটিলা ইসকন মন্দিরের নীহার রঞ্জন দাস, মদন মোহন কলেজের প্রধান সহকারী শ্রী অরিন্দম দত্ত, সাব রেজিষ্টার আবু বক্কর সিদ্দিকী, এসআই মঈন উদ্দিন চৌধুরী, মো. আতাউর রহমান, বাংলাদেশ সচিবালয় জনপ্রশাসন মন্ত্রনালয়ের মীর্জা ফজলুল করিম ও সাবেক সিলেট জেলা প্রশাসক এস এম ফয়সল আলম।
সাক্ষ্যগ্রহনের সময় আসামী রাগিব আলী, তার ছেলে আব্দুল হাই, জামিনে থাকা দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের সেবায়েত জামিনে থাকা পঙ্কজ কুমার গুপ্ত আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অপর দুই আসামী রাগীব আলীর জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা বর্তমানে পলাতক রয়েছেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed