বিশ্বনাথে আ.লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্চিত, শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার হাতে স্কুল শিক্ষককে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেন তারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানববন্ধন করেন। এসময় ইউএনও সহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত হন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে লাইব্রেরীয়ান কাম সহকারী শিক্ষকের দায়িত্বে থাকা আবুল বাহারকে লাঞ্চিত করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম। পরদিন তিনি (বাহার) বিষয়টি ইউএনও এবং শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে জানান।
তিনি তাতে উল্লেখ করেন, লাইব্রেরীতে বই রাখা নিয়ে প্রধান শিক্ষক ফারুক ইকবাল ও সহকারী শিক্ষক আবুল বাহারের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে মারধর করেন। এনিয়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষক আবুল বাহারকে কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। এছাড়া পদত্যাগ পত্রে জোর করে স্বাক্ষরও করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed