Main Menu

লন্ডনের রাজপথে নগ্ন তরুণী, অতঃপর…

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শরীর অনাবৃত করে এক তরুণী লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ালেন আর অধিকাংশ মানুষই তার এই নগ্নতা ধরতে পারলেন না। শুনতে আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি।
কিলি ক্লেইন নামের এক তরুণী শরীরের ঊর্ধ্বাংশ উন্মুক্ত করে লন্ডনের কিংস্টনের রাস্তায় ১০ মিনিট হেঁটে বেড়ালেন। আর অধিকাংশ মানুষই বুঝতে পারলেন না যে তিনি নগ্ন।

কিলি ক্লেইনের লন্ডনের রাজপথের মানুষদের ধোঁকা দেয়ার এই খেলার পিছনের আসল মাথাটা কিন্তু ছিলেন সারা অ্যাশলি। সারার পেশা এবং নেশা বডি পেইন্টিং। এই সারাই কিলি ক্লেইনের জামাকাপড়হীন ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ পরান। এর জন্য ২ ঘণ্টা ধরে কিলির কাঁধ থেকে বুক এবং কোমর পর্যন্ত রঙের ব্রাশ বোলাতে হয়েছে সারাকে। কিলির শরীরের ঊর্ধ্বাংশে যে কোনও কাপড় নেই, তা সাধারণ চোখে বোঝার কোনই উপায় ছিল না। কারণ, সারা এমনভাবে কিলির শরীরের অনাবৃত ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ দিয়েছিলেন যে মনে হচ্ছিল তিনি একটি সবুজ টি-শার্ট পরে আছেন।

Manual2 Ad Code

এরপর এইভাবে ১০ মিনিট লন্ডনের রাস্তায় হেঁটে বেরিয়েছিলেন কিলি। কিলির এই গোটা সময়ের ভিডিও শ্যুট করানো হয়েছিল। ভিডিওতে পরে দেখা যায় অধিকাংশ মানুষই কিলির অর্ধনগ্ন শরীরের এই রহস্যকে ধরতে পারেননি। অনেকে কিলির শরীরের ঊর্ধ্বাংশের কিছু অস্বাভাবিকতা দেখে বোঝার চেষ্টা করেছিলেন কেউ কেউ, কিন্তু লাভ হয়নি। যা দেখছেন সেটা কোনও ‘অপটিক্যাল ইলিউশান’ না সত্যি তারা এই ধাঁধা থেকে বের হতে পারেননি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code