Main Menu

সাংবাদিকের ওপর পুলিশি হামলায় ইমজার নিন্দা ও প্রতিবাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর চড়াও হয়ে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা, সিলেট।
বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই হরতাল চলছিল। কোনো কারণ ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ করার সময় তুলে নিয়ে পুলিশ এই দুই সংবাদমাধ্যমকর্মীকে বেধড়ক মারধর করেন। এসময় তারা সাংবাদিকবিদ্বেষি কথাবার্তাও বলেন।
ইমজার পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক সজল ছত্রী এ ঘটনায় দোষি পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংবাদকর্মীদের নিরাপত্তা দাবি করে বলেন, কোনো কারণ ছাড়াই সংবাদকর্মীদের ওপর হামলার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।

Share





Related News

Comments are Closed