Main Menu

গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ২

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টায় উপজেলার দাড়িপাতন এলাকার নুরজাহান সিএনজি ফিলিং স্টেশনের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে ঔ এলাকায় অবস্থান করছে দুই ইয়াবা ব্যবসায়ী। এসময় এসআই শঙ্কর চন্দ্র দাশ, এসআই আবু তাহের, এসআই মৃদুল ভৌমিকসহ একদল পুলিশ অভিযান চালিয়ে
বিয়ানীবাজার উপজেলার সাদিয়াপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র সয়ফুল আলম (৩০) ও একই উপজেলার গোজাকাটা গ্রামের মৃত বদরুল আলমের পুত্র নাছির উদ্দিন (২৩) কে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত দুজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed